jueves, 15 de diciembre de 2016

Diego Mendes Sousa-দিয়েগো মেনদেস সোউসা



 Serenata para los ilusionados



Amor no me dejes sufrir...


Hay días

en que el corazón

se rompe

se deprime

se ahoga

y me duele hasta en el alma

que se comprime

que se hiere

que se destruye

y después del canto

nada más resta

ni la fuerza del encanto

que la vida explica

que el sueño baila

que el tiempo mata



Amor no me dejes azul

pues la piel va a sudar

la boca empieza a sonar

la canción de los pequeños

desventurados



Amor no me dejes morir



Del Libro Vesuvio

Trad.Helena Ferreira






আশাবাদী মানুষের জন্য সান্ধ্য প্রেমের গান



ভালোবাসা তুমি আমায় বিষাদে ছেড়ে যেয়ো না...





এমন দিনও আসে

যখন হৃদয়

ভেঙে যায়

বিষণ্ণতায় ন্যুব্জ

শ্বাসরুদ্ধ

আর আমার আত্মাও যন্ত্রণায় দীর্ণ

সংনমিত

আহত

ধ্বস্ত

আর গানের পর

কোনো কিছুই পড়ে থাকে না

এমনকি চারুতার পরাক্রমও

যাকে জীবন ব্যাখ্যা করে

যেখানে স্বপ্ন নাচে

যাকে সময় হত্যা করে



ভালোবাসা, আমায় বিষাদনীলে ছেড়ে যেয়ো না

তাহলে শরীরে জমবে স্বেদবিন্দু

মুখে বেজে উঠবে

দুর্ভাগা শিশুদের

গানের শব্দ



ভালোবাসা, আমায় মরতে দিও না



কবিতাটি ভেসুভিও বই থেকে নেওয়া

স্প্যানিশ অনুবাদ: এলেনা ফেররেইরা



martes, 6 de diciembre de 2016

Oscar Vicente Conde ©ওস্কার ভিসেন্তে কোন্দে



Así sea





Los árboles


se desnudan precozmente




un reloj se refleja en un espejo


para repetir las mismas horas


tardías





algunos ojos retozan


dentro de las tinieblas noctámbulas


sin avizorar a los duendes negros





la luz no se decide entre el gris


y el blanco


como un ciego precoz





un viento acomplejado


grita su escasa furia cerca del río


donde flotan féretros disponibles





las voces de las vírgenes


ahuyentan a los escasos hombres impúdicos





algo oscuro y cercano


hace temblar las carnes




en la palidez de la noche



 



এমনও হতে পারে





গাছেরা


সময়ের আগেই খুলে রাখে বল্কল





একটা হাতঘড়ি নিজেকে আয়নায় দেখে


আবার বিলম্বিত প্রহরে ফিরে আসবে


বলে





এমনও হতে পারে


কিছু চোখ লাফিয়ে বেড়ায়


নিশাচর পেঁচাদের মাঝে


অন্ধকারের পরীদের না দেখেই





সাদা নাকি ধূসরে যাবে


প্রথম অন্ধের মতো


সিদ্ধান্ত নিতে পারে না আলো




দুরূহ এক ঝড়


রাগে চিৎকার করে ওঠে এক নদীর পাড়ে


যেখানে ভেসে যায় সহজলভ্য কফিন




কুমারীদের কন্ঠস্বর


ছুঁড়ে ফেলে কিছু নির্লজ্জ পুরুষকে





কিছু অন্ধকার কাছেই কোথাও


মাংসের টুকরোগুলোকে নাড়ায়




রাতের ম্লানতায়





lunes, 5 de diciembre de 2016

Beatriz Olga Allocati বিয়াত্রিস ওলগা আইয়োকাতি

 




EPIFANÍA DE ALAS


Quiere tener alas

rescindir las ataduras

dispersar su enclavadura de raíces

crecer parajes forasteros

para la mudanza de latitudes.

Y es una gaviota.

Quiere habitar miradores de cresta rubia

recorrer andaduras de vía láctea

de cenits errabundos en las antípodas del suelo.

Y se transforma en águila.

Quiere manifestar el cielo con las alas.

Y se convierte en ángel.

       (del libro "Honrar al Hermano")



ডানার প্রতিভাস

ও এক জোড়া ডানা চায়

ফেলে দিতে চায় ব্যাণ্ডেজ

মুছে দিতে চায় ওর সব শিকড়ের সংযোগ

নির্মাণ করতে চায় আগন্তুকদের বিশ্রামস্থল

অক্ষাংশ পরিবর্তনের জন্য।

আসলে ও তো সীগাল।

ও বাসা বাঁধতে চায় স্বর্ণকেশী পর্বতচূড়ার ভিউ পয়েন্টে

ভ্রমণ করতে চায় আকাশগঙ্গায় পদব্রজে

পাগলাটে পায়রারা যেমন মাঠের ওপর উল্টোপিঠে ওড়ে।

ও ঈগলে রূপান্তরিত হয়ে যায়।

আকাশের বিরুদ্ধে বিদ্রোহী হতে চায় দু ডানায় ভর করে।

আর তারপরই হয়ে ওঠে দেবদূত।

( "ভাইকে সম্মানিত করে" বই থেকে )

miércoles, 19 de octubre de 2016

Arabindo Guha অরবিন্দ গুহ



Zigzag

Un ciego me pregunta--- '¿ Quién eres?'
Puede oír la respuesta correcta
en la sombra;
Hay las calles estrechas en zigzag, rodeadas por
el bosque infinito de bambú.

Tiene un bastón --- es su riqueza, su ayuda, su provisión.
¿Cómo la gente define la luz? ¿Porqué la luz?
Este oscuro le dio la calle saburrosa, la familia fragante;
El agua oscuro ha saciado la sed por épocas.

No tiene ningún valor de luz desconocida a él;
Bajo sus piernas
hay las calles estrechas en zigzag;
la hora va según la regla;
El reloj oscuro del tiempo da las noticias verdaderas.
No ve nada, muestra su propio bastón---
hay las calles estrechas en zigzag, rodeadas por
el bosque infinito de bambú.


আঁকাবাঁকা

একজন অন্ধের প্রশ্ন--- তুমি কে? তুমি কে?
নির্ভুল উত্তর একা অন্ধ শুনতে পায়
ছায়ায়-ছায়ায়;
সরু আঁকাবাঁকা রাস্তা, অফুরন্ত বাঁশবন দুদিকে।

হাতে লাঠি আছে--- লাঠি তার বিত্ত, সহায়, সম্বল।
লোকে কাকে আলো বলে? আলো কেন? এই অন্ধকার
দিয়েছে সুস্বাদু রাস্তা, সুগন্ধি সংসার;
সব তৃষ্ণা মিটিয়েছে চিরকাল অন্ধকার জল।

অচেনা আলোর দাম তার কাছে তুচ্ছ কানাকড়ি;
পায়ের তলায়
সরু আঁকাবাঁকা রাস্তা; সময় নিয়মমতো যায়;
নির্ভুল খবর দেয় সময়ের অন্ধকার ঘড়ি।

নিজে সে দেখে না কিছু, সে দেখায় নিজস্ব লাঠিকে---
সরু আঁকাবাঁকা রাস্তা, অফুরন্ত বাঁশবন দুদিকে।

Gustavo Tisocco গুস্তাভো তিসোক্কো



Decir tu nombre
como se dicen las plegarias
las dulces palabras
las que desvelan.

Decirlo y sentirme verano
repetirlo una y otra vez
-bajito, susurrando-
hasta sucumbir al encanto de mi osadía.

Decir tu nombre
como si fuera una oración
y saborearlo como chocolate amargo y suave.

Decirlo lento
y que como tatuaje
se grabe en mi
hasta sangrar mi boca.




তোমার নামোচ্চারণ করা
যেন উপাসনা করা
মিষ্টি শব্দবন্ধ
ওরা আমাদের জাগিয়ে রাখে।

এটা বলতেই গরমের রাজ্যে পৌঁছে যাই
ওটা আবার বলি, তারপর আবার
-ছোট্ট, ফিসফিস করে বলি-
যতক্ষণ না আমার স্পর্ধার ভালোলাগায় ডুবে যাই।

তোমার নামোচ্চারণ করা
যেন ছিল কোনো প্রার্থনা
আর যেন কোনো তেতো-মিষ্টি চকোলেটের স্বাদ নেওয়া।

ধীরে ধীরে তোমার নামোচ্চারণ করা
যেন কোনো ট্যাট্যু
আমার শরীরে আঁকা
যতক্ষণ না আমার মুখে রক্ত উঠে আসে।


martes, 18 de octubre de 2016

Jibananda Das জীবনানন্দ দাস



El gato

Toda la jornada me encuentro con un gato:
en la sombra del árbol, en el sol, sobre las hojas marrones;
a veces después del éxito de comer unos huesos del pescado
pues, en la calavera de suelo blanco
Veo que se absorbe con su corazón como una abeja;
Aun rasguña el árbol de flor, sigue el sol toda la jornada.
Se ve a veces,
Se pierde de nuevo.
Por la tarde del otoño, lo veo jugar tocando el suave cuerpo
del sol amarillo por su pata blanca;
Pues coge el oscuro por su pata como las pequeñas pelotas,
espacie en toda parte del mundo.


 
বেড়াল

সারাদিন একটা বেড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়:
গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামী পাতার ভিড়ে;
কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর
তারপর শাদা মাটির কঙ্কালের ভিতর
নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি;
কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে,
সারাদিন সূর্যের পিছনে পিছনে চলছে সে।
একবার তাকে দেখা যায়,
একবার হারিয়ে যায় কোথায়।
হেমন্তের সন্ধ্যায় জাফরান-রঙের সূর্যের নরম শরীরে
শাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাঁকে;
তারপর অন্ধকারকে ছোট ছোট বলের মতো থাবা দিয়ে লুফে আনল সে,
সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিল।