jueves, 15 de octubre de 2015

Luis Raúl Calvo;লুইস রাউল কালভো





La Grotesca


La Grotesca sufre en las piedras de cianuro.
Arrojadas al fuego, abatidas por la furia
de cerebros desahuciados
son el polvo de la bruma.
La mansedumbre abraza los cabellos del ángel
besa sus alas de ciruela y se recuesta
en las costillas del demonio.
De tanto en tanto nos vemos como somos
desplazando el filo del cuchillo
en la crueldad de la madrastra.

Traducción





সৃষ্টিছাড়া

সৃষ্টিছাড়াটা সায়ানাইডের পাথরে মাথা কুটে মরে
আগুনে নিক্ষিপ্ত, উচ্ছন্ন বোধের
উন্মত্ততায় হতাশ
যেন কুজ্জ্ঝোটিকা।
নম্রতার আলিঙ্গনে দেবদূতের কেশদাম
চুম্বন করে তার সুডৌল ডানাজোড়ায়, জিরিয়ে নেয়
দৈত্যের পাঁজরে।
কখনোসখনো আমরা মুখোমুখি হই
ছুরির ডগায়, বাস্তুহারা হই
বৈমাত্রেয় নিষ্ঠুরতায়।







Los amantes

Dicha y ocaso, gravidez de los rituales.
Línea oblicua del amor en las maletas del viajero.
Los perros ladran su tormento en las trenzas de la
/dama.
Hueco de rencor, antiguos maleficios.
¿Quién ha robado los bastones del ciego
buscando luz en las tinieblas?
Nadie separa nuestros cuerpos de la tierra
pero ellos, los amantes, no esperan el orgasmo
para saciar su sed de cruzas elegidas.

  Traducción



 
দয়িত

সুখ সূর্যাস্ত, আচারবিচারের গর্ভঘর
পর্যটকের সুটকেসে ভালবাসার তেরছা পথ।
কবরীতে ঝুলে থাকা তার যন্ত্রণা কুকুরের চিৎকারে দুমড়েমুচড়ে যায়।
ফাঁপা বিদ্বেষ, প্রাচীন অভিশাপ।
কারা তুলে নিয়ে গেছে অন্ধ কুকুরটাকে
যে অন্ধকারে হাতড়াচ্ছিল আলো ?
কেউই আমাদের অস্তিত্বকে মাটি থেকে বিচ্ছিন্ন করতে পারে না।
কিন্তু দয়িতেরা তৃষ্ণা নিবারণের স্বনির্বাচিত পরিক্রমার
উত্তেজনার জন্যও অপেক্ষা করে না।


* (De “La anunciación de la partera”, Ed. “Correo Latino”, 1992)
[এই দুটি কবিতা 'ধাত্রীর ঘোষণা' (লা আনুনসিয়াসিয়ন দে লা পার্তেরা, ১৯৯২) কাব্যগ্রন্থে সংকলিত]




  • La eternidad: ese instante que nos habita sólo una vez.

  • En el hospicio la vida pasa, como si no pasara. Como a veces nos ocurre, fuera del hospicio.

  • De esa complicidad con lo siniestro suele surgir el poema.

  • Perdidos entre tantas gentes. Esa sutil trampa que nos tienden, para mantenernos alejados de las cosas importantes.

  • El fuego…corazón sagrado que todo lo puede y todo lo acaba.

  • Se que no puedo darte lo convencional, lo esperado. Por eso creo que puedo librarte de lo peor de mí.
  • No te reconozco en esa actitud, entonces descubro que mi conocimiento sobre ti no tiene un origen.

  • ¿Cuántas manos reconocieron en tus pezones una parte de la inocencia?

  • Ella sale por las noches para desmitificar el mundo de lo real. Siempre
hay y habrá un hombre solo, esperando en la esquina.



  Traducción


.
 অমরত্ব: এক মুহূর্তের জন্য তার বসবাস আমাদের মাঝে।
. ধর্মশালায় জীবনের বহমানতা, যেন স্থির। কখনোসখনো উতল হাওয়া, ধর্মশালার বাইরে।
. কুকর্ম আর অশুভ সময় কবিতার পিছু ধাওয়া করে।
. জনারণ্যে হারিয়ে যাওয়া। এই সূক্ষ্ম ফাঁদে আমরা মাথা গলাই আর জীবনের লেনদেন থেকে সরে যাই বহুদূর।
. আগুন... পবিত্র হৃদয় যা খুশি করতে পারে... সৃষ্টি বা ধ্বংস
. জানি, তোমায় দিতে পারব না প্রত্যাশিত রীতিনীতি। তাই ভাবি, আমার গ্লানি থেকে তোমায় মুক্ত করে দেবো।
. এই কর্মকান্ডে তোমায় চিনতে পারিনি। স্বীকার করি, তোমায় ঠিকঠাক চিনতে পারিনি কখনো।
. কতগুলো হাত তাদের অপাপবিদ্ধতা খুঁজে পায় তোমার স্তনযুগলে ?
. বাস্তবতার রহস্য উন্মোচনের জন্য মেয়েটা মাঝরাতে বেরিয়ে পড়ে। সবসময়ই পথের শেষে অপেক্ষায় থাকে এক পুরুষ। থাকবেও।



*(Del libro “Belleza nómade”, Ediciones “Generación Abierta”, 2007) [কবিতাটি ' যাযাবর সৌন্দর্য' (বেইয়েসা নোমাদে ২০০৭) বইয়ে সংকলিত]

Nora Patricia Nardo:নোরা পাত্রিসিয়া নার্দো



Entre Claros y Oscuros: আলো অন্ধকারের মাঝে


 


Huellas





Regresar al útero de la madre

encontrar allí

el abrigo de nuestros olvidos…

recuerdos que aún no han sido velados…

 

 

Dar forma, ordenar el caos,

hasta movilizar las ataduras

y apaciguar este vacío.



  Traducción



পদচিহ্ন


মাতৃগর্ভে ফিরে যাই

খুঁজে পাই সে ঘরে

আমাদের ফেলে যাওয়া কোট...

এখনো অবগুণ্ঠিত না হওয়া স্মৃতির ঝাঁপি...



জন্ম দেয়, ঠেলে দেয় কোলাহলের উঠোনে

যতক্ষণ না বন্ধন সুদৃঢ় হয়

আর তৃপ্ত হয় শূন্যতা।



 




Lágrimas





  La inmensidad del mar

se rinde ante

esa sola lágrima

de amor y desborda.



Entre  una gota y otra

más allá de tus lagrimas.



El río sigue su cauce

vierte agua bendita.



Respira  el amanecer

 acaricia el sol. 



  Traducción


অশ্রু



সাগরের অসীমতায়

ভেসে যায়

উচ্ছ্বল ভালবাসার

অশ্রু



দু ফোঁটা জলের মাঝে

মিশে যায় তোমার অশ্রু



নদী নিজের পথই অনুসরণ করে

পবিত্র জলের ধারায়



হৃদয়ে ভরে নাও ভোরের ঘ্রাণ

চুম্বন করো সূর্যকে।







মূল কবিতা: Ternura



A Mateo



Me quedo con tus cielos

y tus estrellas

con tus preguntas

y tus respuestas

con tu alegría

y tus juegos



con tu inquietud

y tu sonrisa.



Me quedo con tus caricias

y mis mimos

con tu inocencia

y tus sueños





Me quedo suspendida...



 


 Traducción





মায়া                                                                                    
                                                                                       মাতেও
                                  তোর আসমানেই আমার ঘর 
তোর সূর্য-চন্দ্রেও
                                                                               তোর প্রশ্নবাণ
                                                                 আর তোরই উত্তরের সাথে
তোর আনন্দ
আর তোর খেলা নিয়ে
                                 তোর কপালের ভাঁজ
                                 আর তোর হাসি নিয়ে
                                                                               তোর অপাপবিদ্ধ মুখ
                                                                               আর তোর স্বপ্ন নিয়ে
                           আমি আজও সিদ্ধান্ত নিতে পারিনি...





Juan Cameron: হুয়ান কামেরোন






 Cada vez que regreso a mi país

 

Cada vez que regreso a mi país

cada vez que de un corto viaje regreso a mi país

Los viajeros que regresan después de un largo viaje

aplauden en la losa

aplauden largamente al término del vuelo

y en el extenso aplauso logra posarse el ala

con un graznido sordo como rumor de plumas

Algunos lloran en silencio

aplastan su nariz así un niño en la vidriera

y pequeñas figuras agitan sus brazos a lo lejos

más allá de los ínfimos vehículos y de las escalerillas

y aplauden y aplauden hasta tomar los bolsos

y arrastrar las valijas como un ave enjaulada por los corredores

camino a las aduanas

¿Qué aplauden los viajeros?

¿Aplauden su regreso    la pericia del vuelo

la imagen de la casa después de tantos años?

Sepa Dios que aplauden los viajeros al posarse en la losa

el ala que los guía

mas agitan sus brazos como una gaviota

sorprendida en el nido en medio de la noche.



 
Traducción 





যখনই আমি দেশে ফিরি



যখনই আমি দেশে ফিরি

যখনই সংক্ষিপ্ত কোনো ভ্রমণের শেষে ঘরে ফিরি

দীর্ঘ ভ্রমণের শেষে ফেরে যে সব ভ্রামনিক

হাত নাড়ে রানওয়েতে

বিমানভ্রমণের শেষে হাত নাড়ায় অক্লান্ত আতিশয্যে

অন্তহীন হাত নাড়ার পরে ডানা মেলে ওঠে

পালকে ভাষা গুজবের মতো চাপা স্বরে চিৎকার করে কেউ

কেউ বা নীরবে চোখের জল ফেলে

তাদের নাকে সওয়ারি হয়ে জানলায় উঠে বসে অবোধ শিশু

দূরবর্তী মুখগুলো হাত নাড়ায়

আরো দূরে ছোট হতে থাকা গাড়ি আর রাস্তা

ওরা হাত নাড়িয়েই চলে যতক্ষণ না ব্যাগ আসে

আর খাঁচায় বন্দী পাখির মতো সুটকেসটাকে করিডরে টেনেহেঁচড়ে নিয়ে যেতে যেতে

হেঁটে যাই আমি কাস্টমসের দিকে

কি দেখে এই হাত নাড়ায় ক্লান্ত ভ্রমণিকেরা ?

হাওয়াইজাহাজে তাদের ঘরে ফেরার জন্যই এই অভ্যস্ত হাত নাড়ানো ?

নাকি অনেককাল পরে গৃহস্থালীর কোনো বিবর্ণ ছবি ?

ঈশ্বর জানেন কেন ভ্রমণিকেরা হাত নাড়ে রানওয়েতে

যে ডানা ওদের পথ দেখায়

সেই সিগালের মতো ডানা ঝাপটায় ওরা

যে মাঝরাতে তার বাসায় চেয়ে থাকে নির্বাক।




Cachorro
 


Perdonad el pelaje descastado

este brillo es de tanto restregarme

de la baba   la rabia   la patada

Perdonad el mordisco por la espalda

es mi ternura agreste  solapada

pero ternura al fin (la única mía)

En verdad salí cachorro

en la calle me hice perro.


Traducción


কুকুরছানা


বেত্তয়ারিস কোটটাকে তোমরা ক্ষমা কোরো

ওর জেল্লায় আমাকেও কি ভীষণ সাফসুতরো দেখায়

লালাঝরা পাগলটাকে সজোরে লাথাই

ক্ষমা কোরো ওর পিঠে কামড়ে দেওয়ার জন্য

এ তো আমার সীমাহীন রুক্ষ আবেগপ্রবণতা

কিন্তু নিভন্ত ক্রোধ (একান্তই নিজস্ব আমার)

বাড়ি থেকে বেরিয়েছিলাম কুকুরছানার মতো

রাস্তায় হয়ে গেছি দাম্ভিক কুকুর।





Alberto Caeiro



He dado mucho y escrito mucho

a cambio de nada

He levantado el prestigio como una casa

a aquellos deshabitados de prestigio

He traducido papeles que ahora archivan

así una amada olvida las caricias

Todo lo he dado a cambio de nada

como si fuese natural no me reconocieron

Tal vez sea ésta la misión: dar todo a cambio de nada

no ser reconocido.




Traducción


আলবের্তো কায়েইয়েরো


দান করেছি অগুন্তি, লিখেওছি অনেক

কোনোকিছুর বিনিময়ে নয়,

মর্যাদাকে মহিমান্বিত করেছি একটা বাড়ির মতো

যে চালচুলোহীন মানুষের কাছে মর্যাদার তীর্থস্থান

অনুবাদ করেছি অনেক নথিপত্র যারা এখন আর্কাইভে থাকে

এমনি করেই দয়িতা ভুলে যায় চুম্বন... অধর

যা কিছু দিয়েছি, কোনোকিছুর বিনিময়ে নয়

যেন আমাকে চিনতে না পারা খুবই স্বাভাবিক

হয়তো এটাই ভবিতব্য: কোনোকিছুর বিনিময় ছাড়াই দিয়ে যাও

আর তুমি বিস্মৃত হও।