miércoles, 19 de octubre de 2016

Arabindo Guha অরবিন্দ গুহ



Zigzag

Un ciego me pregunta--- '¿ Quién eres?'
Puede oír la respuesta correcta
en la sombra;
Hay las calles estrechas en zigzag, rodeadas por
el bosque infinito de bambú.

Tiene un bastón --- es su riqueza, su ayuda, su provisión.
¿Cómo la gente define la luz? ¿Porqué la luz?
Este oscuro le dio la calle saburrosa, la familia fragante;
El agua oscuro ha saciado la sed por épocas.

No tiene ningún valor de luz desconocida a él;
Bajo sus piernas
hay las calles estrechas en zigzag;
la hora va según la regla;
El reloj oscuro del tiempo da las noticias verdaderas.
No ve nada, muestra su propio bastón---
hay las calles estrechas en zigzag, rodeadas por
el bosque infinito de bambú.


আঁকাবাঁকা

একজন অন্ধের প্রশ্ন--- তুমি কে? তুমি কে?
নির্ভুল উত্তর একা অন্ধ শুনতে পায়
ছায়ায়-ছায়ায়;
সরু আঁকাবাঁকা রাস্তা, অফুরন্ত বাঁশবন দুদিকে।

হাতে লাঠি আছে--- লাঠি তার বিত্ত, সহায়, সম্বল।
লোকে কাকে আলো বলে? আলো কেন? এই অন্ধকার
দিয়েছে সুস্বাদু রাস্তা, সুগন্ধি সংসার;
সব তৃষ্ণা মিটিয়েছে চিরকাল অন্ধকার জল।

অচেনা আলোর দাম তার কাছে তুচ্ছ কানাকড়ি;
পায়ের তলায়
সরু আঁকাবাঁকা রাস্তা; সময় নিয়মমতো যায়;
নির্ভুল খবর দেয় সময়ের অন্ধকার ঘড়ি।

নিজে সে দেখে না কিছু, সে দেখায় নিজস্ব লাঠিকে---
সরু আঁকাবাঁকা রাস্তা, অফুরন্ত বাঁশবন দুদিকে।

Gustavo Tisocco গুস্তাভো তিসোক্কো



Decir tu nombre
como se dicen las plegarias
las dulces palabras
las que desvelan.

Decirlo y sentirme verano
repetirlo una y otra vez
-bajito, susurrando-
hasta sucumbir al encanto de mi osadía.

Decir tu nombre
como si fuera una oración
y saborearlo como chocolate amargo y suave.

Decirlo lento
y que como tatuaje
se grabe en mi
hasta sangrar mi boca.




তোমার নামোচ্চারণ করা
যেন উপাসনা করা
মিষ্টি শব্দবন্ধ
ওরা আমাদের জাগিয়ে রাখে।

এটা বলতেই গরমের রাজ্যে পৌঁছে যাই
ওটা আবার বলি, তারপর আবার
-ছোট্ট, ফিসফিস করে বলি-
যতক্ষণ না আমার স্পর্ধার ভালোলাগায় ডুবে যাই।

তোমার নামোচ্চারণ করা
যেন ছিল কোনো প্রার্থনা
আর যেন কোনো তেতো-মিষ্টি চকোলেটের স্বাদ নেওয়া।

ধীরে ধীরে তোমার নামোচ্চারণ করা
যেন কোনো ট্যাট্যু
আমার শরীরে আঁকা
যতক্ষণ না আমার মুখে রক্ত উঠে আসে।


martes, 18 de octubre de 2016

Jibananda Das জীবনানন্দ দাস



El gato

Toda la jornada me encuentro con un gato:
en la sombra del árbol, en el sol, sobre las hojas marrones;
a veces después del éxito de comer unos huesos del pescado
pues, en la calavera de suelo blanco
Veo que se absorbe con su corazón como una abeja;
Aun rasguña el árbol de flor, sigue el sol toda la jornada.
Se ve a veces,
Se pierde de nuevo.
Por la tarde del otoño, lo veo jugar tocando el suave cuerpo
del sol amarillo por su pata blanca;
Pues coge el oscuro por su pata como las pequeñas pelotas,
espacie en toda parte del mundo.


 
বেড়াল

সারাদিন একটা বেড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়:
গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামী পাতার ভিড়ে;
কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর
তারপর শাদা মাটির কঙ্কালের ভিতর
নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি;
কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে,
সারাদিন সূর্যের পিছনে পিছনে চলছে সে।
একবার তাকে দেখা যায়,
একবার হারিয়ে যায় কোথায়।
হেমন্তের সন্ধ্যায় জাফরান-রঙের সূর্যের নরম শরীরে
শাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাঁকে;
তারপর অন্ধকারকে ছোট ছোট বলের মতো থাবা দিয়ে লুফে আনল সে,
সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিল।

lunes, 29 de agosto de 2016

      
                                     

REVISTA DE LITERATURA Y ARTE , GRATUITA BILINGÛE 

CASTELLANO-BENGALÍ

Director :Gladys  Cepeda

Traductor :Mainak Adak

Diseño del blog y del logo  :Gladys Cepeda

  Foto extraída de google

Para enviar  material  contactarse  por facebook, O E-MAIL

SE AGRADECE LA DIFUSIÓN


Si se utiliza material del blog se solicita citar la publicación

 

 বিনামূল্যের  শিল্প ও সাহিত্যের পত্রিকা  ক্যাস্তিলিয়ান (স্প্যানিশ) - বাংলা 

 

সম্পাদক: গ্লাদিস সেপেদা

অনুবাদক: মৈনাক আদক

 ব্লগ ডিজাইন: গ্লাদিস সেপেদা

ব্লগের ছবি গুগল থেকে সংগৃহীত

লেখা পাঠানোর জন্য যোগাযোগ করুন ফেসবুক বা ই-মেলে

সম্প্রচারের জন্য ধন্যবাদ 


 -যদি এই ব্লগের কোনো রচনা ব্যবহার করেন, তাহলে প্রকাশিত অংশটি উদ্ধৃত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Carmen Parada কারমেন পারাদা


Originaria de Guadalajara, Jalisco,

  Cuando me preguntan de dónde nace mi gusto por la pintura no puedo evitar recordar la obra de mi bisabuelo don Carlos Parada Álvarez, tanto su pintura como su obra literaria me marcaron por su visión romántica, de aventura y de gran estudio. Crecí en un ambiente familiar común y corriente o al menos eso me pareció hasta que me hice consciente de que mi padre tocaba casi cualquier instrumento musical además de también tener gusto por las letras y en general en la familia siempre hubo gusto por la música y la danza. Desde niña tuve gusto por el dibujo pero más que las formas el color es lo que siempre me cautivó. Me gustan los colores vivos y en mi obra plástica es común encontrar una amplia gama de azules aunque mi favorito es el azul turquesa. Desde hace 15 años comencé a tomar clases de arte apasionándome por las variadas técnicas del grabado y aunque siempre lo seguiré realizando como un excelente medio de expresión, mi obra en general está realizada en óleo sobre lienzo ya que esos materiales me dan el recurso que necesito para plasmar mis ideas no descartando la belleza de la acuarela que me resulta mágica al teñir el papel con mis trazos y el aporte que el agua me da por medio del pincel y los pigmentos. Aunque mi obra es generalmente figurativa y surrealista no dejo de gustar de la abstracción a la que recurro en algunos de mis trabajos cuando mi inspiración se inclina más por el color que por la forma.


                                                                              1

                                    2                                                     
                                                                                                                                                                   গুয়াদালাহারা, হালিস্কোয় জন্ম,

যখন সবাই জানতে চায় কোথা থেকে জন্ম নিলো আমার আঁকার ইচ্ছে, তখন আমি ভুলতে পারি না আমার প্রপিতামহ কার্লোস পারাদা আলভারেসের আঁকা ছবির কথা, যেমন তাঁর আঁকা ছবি তেমনি তাঁর সাহিত্যকর্ম আমার চোখে ধরা দিয়েছে তাঁর রোমান্টিক ভাবনা, তাঁর দু:সাহসিক অভিযান এবং অন্তহীন পড়াশোনা। আমি এমন এক সদা ঘটমান পরিবারে বড় হয়েছি বা আমি বুঝেছিলাম, আমার যে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, সাহিত্যেও তাঁর প্রবল উৎসাহ ছিল, আমাদের পরিবারে প্রায় সকলেরই নাচ-গানে উৎসাহ ছিল। শৈশব থেকেই আমার আঁকায় উৎসাহ ছিল, কিন্তু পেন্সিল ড্রয়িং করার করার চেয়ে রঙ চাপানোতেই আমার আগ্রহ ছিল বেশি। উজ্জ্বল রঙই সবচেয়ে বেশি পছন্দের এবং আমার ভাস্কর্যকর্মে আমি ব্যাপকভাবে নীল রঙের ব্যবহার করি, যদিও আমার সবচেয়ে প্রিয় রঙ ফিরোজা নীল। অঙ্কনশিল্পের বিভিন্ন ধরনের টেকনিক আয়ত্ত করবো বলে ১৫ বছর আগে আর্টের ক্লাস করা শুরু করি যদিও এই শিল্পমাধ্যমটাকে সবসময়ই অভিব্যক্তি প্রকাশ করার এক অন্যতম মাধ্যম হিসেবে অনুসরণ করবো। আমি মূলত অয়েলে ছবি আঁকি, এই উপকরণগুলোই আমার অনুভূতিকে প্রকাশ করতে সাহায্য করে, জলরঙের ব্যবহার ছাড়িনি যদিও, জলরঙের রেখায় রেখায় যেন কাগজের ওপর জাদু সৃষ্টি হয়, জলরঙে ব্রাশ আর রঞ্জকের অবদানই সবচেয়ে বেশি। যদিও আমার সব আঁকাই আলঙ্কারিক ও পরাবাস্তববাদী, এখনো বিমূর্ত অঙ্কনকলাচর্চা ছাড়িনি যা আমার কোনো কোনো আঁকায় বারংবার ফিরে এসেছে যখন আমি প্রকরণের চেয়ে রঙের 
 ব্যবহারে বেশি অনুপ্রেরণা পেয়েছি।
                                                                                                
                                                                                                                                                                               3
4





















 Títulos de sus obras
 তাঁর কয়েকটি কাজ:
  1-
Regalo de Mayahue 
মাইয়াউয়ের উপহার


2-
Mujer  y Diosa 
নারী ও দেবী

3-  
Tabúes
 অলঙ্ঘনীয

4-
 Amor Profundo
 গভীর ভালবাসা

viernes, 26 de agosto de 2016

María del Carmen Colombo মারিয়া দেল কারমেন কোলোম্বো



en las tripas de mi reloj
despuntan
grandes husos de gallo
              qui qui ri quí
               yo soy el que
recuérdalo
              qui qui ri quí
                tú la que no
ahora y en la hora 



pero mis huesos
blancos y dispersos
en la noche
cantan de pie
              no somos del cuerpo

oh mi mano de hojalata sola
cómo brilla
              polvo eres pero brilla
un despojo:
                  —del cuerpo ya no soy


piedra fueron  serán ojos?
islas deshechas      aspas
en la miseria
a la deriva cuando saltan
             del cuerpo ya no son



mira mira las orillas
remos rotos hacia
                             dónde?
pero la ceja olvida
se levanta del cuerpo:—ya no soy



no tengo el ver
no tengo el verbo
¿hay esperanza para mí?



yo soy el que
tú la que no



doblan campanitas
de cuello amarillo
             tú también
por un oído de sombras
             escucha
             la mañana


 
আমার হাতঘড়ির পাকযন্ত্রে
অভিক্ষিপ্ত হয়
মোরগের বড় বড় টাকু
কোঁকর কোঁ ডাক
আমি সে যার
এটা মনে পড়ে
কোঁকর কোঁ ডাক
তুমি এখন নেই
এমনকি সময়েও নেই

কিন্তু ছড়ানোছেটানো
আমার সাদা হাড়গুলো
রাতের বেলায়
দাঁড়িয়ে উঠে গান গায়
আমরা শরীর থেকে আসিনি

হায়, আমার রাংতায় মোড়া একাকী হাত
কেমন ঝলমল করছে
ধুলো তবু ঝলমল করো
একটা আয়না:
--- আমি তো শরীরে নেই

ছিল পাথর ওরা কি হয়ে উঠবে চোখ?
অপ্রণীত দ্বীপ   দৈন্যতার
তলোয়ার
ভাসতে ভাসতে যখন ঝাঁপিয়ে পড়বে
শূন্য থেকে

দ্যাখো, দ্যাখো হে সাগরবেলা
ভাঙা তরী ভেসে যায়
কোথায়?
কিন্তু ভুরু ভুলে গেছে
শরীর থেকে জেগে উঠতে--- সে তো আমি নই

আমার তো দৃষ্টিশক্তি নেই
আমার তো বাকশক্তি নেই
কেউ কি অপেক্ষা করছে আমার জন্য ?

আমি সে
যার কাছে তুমি
হলুদ রঙের
ঘন্টাটা বাজাওনি
তুমিও
ছায়ার শব্দ শুনে
শুনছো আগামীর
আগমনধ্বনি

domingo, 14 de agosto de 2016

Atul Dodiya অতুল দোদিয়া



 (Mumbai, 1959), es uno de los pintores indios más importantes en la actualidad. Ha expuesto en varios países de Europa, incluida España.


Su trayectoria ha pasado por distintas etapas, de la pintura figurativa a una más abstracta, y emplea técnicas muy variadas. Sus obras más conocidas se incluyen en las series dedicadas a Mahatma Gandhi y a su ciudad natal de Mumbai (Bombay).




Dr. Patel’s Clinic-Lamington Road (1995). Óleo, acrílico y polvo de cristal mármol sobre lienzo (69″ x 96″)

(১৯৯৫),ক্যানভাসে তেল রঙ, এক্রাইলিক ও মার্বেলের গুঁড়ো (৬০" x ৯৬"),




 ( মুম্বাই, ১৯৫৯), সমকালীন ভারতবর্ষে অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী। তাঁর ছবি প্রদর্শিত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি স্পেনেও। তাঁর শিল্পকর্মের পথকে
বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়, রূপক চিত্রকলা থেকে বিমূর্ত, বিভিন্ন ধরনের কলাকৌশল প্রয়োগ করেছেন। তাঁর সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মের কয়েকটি হলো: মহাত্মা গান্ধীর প্রতি নিবেদিত সিরিজ এবং শিল্পীর জন্মস্থান মুম্বাই ( বোম্বে), ডাঃ প্যাটেলের ক্লিনিক-ল্যামিংটন রোড



 July (1987). Óleo sobre lienzo (60” x 60”).
 জুলাই ( ১৯৮৭), ক্যানভাসে তেল রঙ (৬০" x ৬০")।